| ১. | মন্ত্রণালয়/ বিভাগসমূহের অভ্যন্তরীণ নিরীক্ষা কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে প্রয়োজনীয় নীতি/ বিধি-বিধান/ পরিপত্র ইত্যাদি প্রণয়ন এবং মডেল চার্টার ও ম্যনুয়াল হালনাগাদকরণ; |
| ২. | মন্ত্রণালয়/ বিভাগসমূহের জন্য অর্থ বিভাগ কর্তৃক প্রণীত মডেল চার্টার ও ম্যানুয়াল অনুসরণে ‘অভ্যন্তরীণ নিরীক্ষা ইউনিটের নিয়োগ বিধিমালা’ প্রণয়ন; |
| ৩. | ‘অভ্যন্তরীণ নিরীক্ষা ইউনিট’ এর জনবলের জন্য ‘বেসিক প্রশিক্ষণসহ প্রয়োজনীয় মডেল প্রশিক্ষণ পরিকল্পনা’ গ্রহণ ও সমন্বয়করণ; |
| ৪. | মন্ত্রণালয়/ বিভাগসমূহের অভ্যন্তরীণ নিরীক্ষা বিষয়ক কার্যাদি পরিচালনায় প্রয়োজনীয় পরামর্শ প্রদান ও সমন্বয়করণ; |
| ৫. | মন্ত্রণালয়/ বিভাগসমূহের অভ্যন্তরীণ নিরীক্ষা সংক্রান্ত প্রতিবেদনের ওপর ভিত্তি করে অভ্যন্তরীণ নিরীক্ষা কার্যক্রম মনিটরিং ও বার্ষিক অগ্রগতি প্রতিবেদন প্রস্তুতকরণ; |
| ৬. | ‘কেন্দ্রীয় অভ্যন্তরীণ নিরীক্ষা কমিটি’র নিয়মিত সভা আয়োজন এবং সার্বিক সহযোগিতা প্রদান; |
| ৭. | মন্ত্রণালয়/ বিভাগের অভ্যন্তরীণ নিরীক্ষা কার্যক্রম বহিস্থ: মূল্যায়ন (External Assessment) এর ক্ষেত্রে এবং বিশেষজ্ঞ পুল (Co-sourcing Expertise Pool) গঠনের প্রস্তাবে মতামত প্রদান; |
| ৮. | আন্তর্জাতিক স্বীকৃত মান (Int’l IIA Standard) এবং সর্বোত্তম অনুশীলনের (Best Practice) ভিত্তিতে অভ্যন্তরীণ নিরীক্ষা পদ্ধতির উন্নয়ন এবং মন্ত্রণালয়/ বিভাগসমূহে প্রসার ঘটানোর উদ্যোগ; |
| ৯. | সুশাসন প্রতিষ্ঠা, সরকারী সম্পদ ব্যবহারে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করার মাধ্যমে অভ্যন্তরীণ নিরীক্ষা কার্যক্রম উন্নয়নে কম্পট্রোলার এ্যান্ড অডিটর জেনারেল অফিসের (OCAG)-সাথে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি ও সমন্বয় সাধন; |
| ১০. | ‘অভ্যন্তরীণ নিরীক্ষা অনুবিভাগ’ এর নিয়মিত সমন্বয় সভার আয়োজন; |
| ১১. | উর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক সময় সময় প্রদত্ত অন্যান্য দায়িত্ব পালন। |