অভ্যন্তরীণ নিরীক্ষা-২ অধিশাখা

অভ্যন্তরীণ নিরীক্ষা শাখা-৩
ক) নিম্নোক্ত মন্ত্রণালয় ও বিভাগের অভ্যন্তরীণ নিরীক্ষা সম্পর্কিত কার্যাদি সম্পাদন:
১. প্রধানমন্ত্রীর কার্যালয়
২. জনপ্রশাসন মন্ত্রণালয়
৩. অভ্যন্তরীণ সম্পদ বিভাগ
8. বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ
৫. প্রতিরক্ষা মন্ত্রণালয়
৬. লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ
৭. স্বাস্থ্য সেবা বিভাগ
৮. শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়
৯. ধর্ম বিষয়ক মন্ত্রণালয়
১০. শিল্প মন্ত্রণালয়
১১. সশস্ত্রবাহিনী বিভাগ
১২. পানি সম্পদ মন্ত্রণালয়
১৩. রেলপথ মন্ত্রণালয়
১৪ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়
১৫. সেতু বিভাগ
১৬. স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ
খ) মন্ত্রণালয়/ বিভাগসমূহের অভ্যন্তরীণ নিরীক্ষা কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে প্রয়োজনীয় নীতি/ বিধি-বিধান/ পরিপত্র ইত্যাদি প্রণয়ন এবং মডেল চার্টার ও ম্যনুয়াল হালনাগাদকরণ;
গ) ‘অভ্যন্তরীণ নিরীক্ষা ইউনিট’ এর জনবলের জন্য ‘বেসিক প্রশিক্ষণসহ প্রয়োজনীয় মডেল প্রশিক্ষণ পরিকল্পনা’ গ্রহণ ও সমন্বয়করণ;
ঘ) মন্ত্রণালয়/ বিভাগসমূহের অভ্যন্তরীণ নিরীক্ষা বিষয়ক কার্যাদি পরিচালনায় প্রয়োজনীয় পরামর্শ প্রদান ও সমন্বয়করণ;
ঙ) মন্ত্রণালয়/ বিভাগসমূহের অভ্যন্তরীণ নিরীক্ষা সংক্রান্ত প্রতিবেদনের ওপর ভিত্তি করে অভ্যন্তরীণ নিরীক্ষা কার্যক্রম মনিটরিং ও বার্ষিক অগ্রগতি প্রতিবেদন প্রস্তুতকরণ;
চ) মন্ত্রণালয়/ বিভাগের অভ্যন্তরীণ নিরীক্ষা কার্যক্রম বহিস্থ: মূল্যায়ন (External Assessment) এর ক্ষেত্রে এবং বিশেষজ্ঞ পুল (Co-sourcing Expertise Pool) গঠনের প্রস্তাবে মতামত প্রদান;
ছ) আন্তর্জাতিক স্বীকৃত মান (Int’l IIA Standard) এবং সর্বোত্তম অনুশীলনের (Best Practice) ভিত্তিতে অভ্যন্তরীণ নিরীক্ষা পদ্ধতির উন্নয়ন এবং মন্ত্রণালয়/ বিভাগসমূহে প্রসার ঘটানোর উদ্যোগ;
জ) সুশাসন প্রতিষ্ঠা, সরকারী সম্পদ ব্যবহারে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করার মাধ্যমে অভ্যন্তরীণ নিরীক্ষা কার্যক্রম উন্নয়নে কম্পট্রোলার এ্যান্ড অডিটর জেনারেল অফিসের (OCAG)-সাথে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি ও সমন্বয় সাধন;
ঝ) উর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অন্যান্য দায়িত্ব পালন।