অভ্যন্তরীণ নিরীক্ষা-২ অধিশাখা

অভ্যন্তরীণ নিরীক্ষা শাখা- ৪
ক) নিম্নোক্ত মন্ত্রণালয় ও বিভাগের অভ্যন্তরীণ নিরীক্ষা সম্পর্কিত কার্যাদি সম্পাদন:
১. মন্ত্রিপরিষদ বিভাগ
২. বাংলাদেশ সরকারি কর্ম কমিশন
৩. আর্থিক প্রতিষ্ঠান বিভাগ
8. পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ
৫. কৃষি মন্ত্রণালয়
৬. দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়
৭. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ
৮. গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়
৯. যুব ও ক্রীড়া মন্ত্রণালয়
১০. প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়
১১. মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণাল
১২. খাদ্য মন্ত্রণালয়
১৩. নৌ পরিবহন মন্ত্রণালয়
১৪. বিদ্যুৎ বিভাগ
১৫. কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ
খ) মন্ত্রণালয়/ বিভাগসমূহের অভ্যন্তরীণ নিরীক্ষা কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে প্রয়োজনীয় নীতি/ বিধি-বিধান/ পরিপত্র ইত্যাদি প্রণয়ন এবং মডেল চার্টার ও ম্যনুয়াল হালনাগাদকরণ;
গ) ‘অভ্যন্তরীণ নিরীক্ষা ইউনিট’ এর জনবলের জন্য ‘বেসিক প্রশিক্ষণসহ প্রয়োজনীয় মডেল প্রশিক্ষণ পরিকল্পনা’ গ্রহণ ও সমন্বয়করণ;
ঘ) মন্ত্রণালয়/ বিভাগসমূহের অভ্যন্তরীণ নিরীক্ষা বিষয়ক কার্যাদি পরিচালনায় প্রয়োজনীয় পরামর্শ প্রদান ও সমন্বয়করণ;
ঙ) মন্ত্রণালয়/ বিভাগসমূহের অভ্যন্তরীণ নিরীক্ষা সংক্রান্ত প্রতিবেদনের ওপর ভিত্তি করে অভ্যন্তরীণ নিরীক্ষা কার্যক্রম মনিটরিং ও বার্ষিক অগ্রগতি প্রতিবেদন প্রস্তুতকরণ;
চ) মন্ত্রণালয়/ বিভাগের অভ্যন্তরীণ নিরীক্ষা কার্যক্রম বহিস্থ: মূল্যায়ন (External Assessment) এর ক্ষেত্রে এবং বিশেষজ্ঞ পুল (Co-sourcing Expertise Pool) গঠনের প্রস্তাবে মতামত প্রদান;
ছ) আন্তর্জাতিক স্বীকৃত মান (Int’l IIA Standard) এবং সর্বোত্তম অনুশীলনের (Best Practice) ভিত্তিতে অভ্যন্তরীণ নিরীক্ষা পদ্ধতির উন্নয়ন এবং মন্ত্রণালয়/ বিভাগসমূহে প্রসার ঘটানোর উদ্যোগ;
জ) সুশাসন প্রতিষ্ঠা, সরকারী সম্পদ ব্যবহারে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করার মাধ্যমে অভ্যন্তরীণ নিরীক্ষা কার্যক্রম উন্নয়নে কম্পট্রোলার এ্যান্ড অডিটর জেনারেল অফিসের (OCAG)-সাথে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি ও সমন্বয় সাধন;
ঝ) উর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অন্যান্য দায়িত্ব পালন।