অভ্যন্তরীণ নিরীক্ষা-১ অধিশাখা
| অভ্যন্তরীণ নিরীক্ষা শাখা-১ | |
| ক) |
নিম্নোক্ত মন্ত্রণালয় ও বিভাগের অভ্যন্তরীণ নিরীক্ষা সম্পর্কিত কার্যাদি সম্পাদন:
১. রাষ্ট্রপতির কার্যালয় ২. বাংলাদেশ সুপ্রীম কোর্ট ৩. অর্থ বিভাগ 8. অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ৫. বাণিজ্য মন্ত্রণালয় ৬. আইন ও বিচার বিভাগ ৭. মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ ৮. সমাজ কল্যাণ মন্ত্রণালয় ৯. তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ১০. স্থানীয় সরকার বিভাগ ১১. বস্ত্র ও পাট মন্ত্রণালয় ১২. পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ১৩. প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ১৪ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় ১৫. মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ১৬. সুরক্ষা সেবা বিভাগ |
| খ) | মন্ত্রণালয়/ বিভাগসমূহের অভ্যন্তরীণ নিরীক্ষা কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে প্রয়োজনীয় নীতি/ বিধি-বিধান/ পরিপত্র ইত্যাদি প্রণয়ন এবং মডেল চার্টার ও ম্যনুয়াল হালনাগাদকরণ; |
| গ) | মন্ত্রণালয়/ বিভাগসমূহের জন্য অর্থ বিভাগ কর্তৃক প্রণীত মডেল চার্টার ও ম্যানুয়াল অনুসরণে ‘অভ্যন্তরীন নিরীক্ষা ইউনিটের নিয়োগ বিধিমালা’ প্রণয়ন; |
| ঘ) | মন্ত্রণালয়/ বিভাগসমূহের অভ্যন্তরীণ নিরীক্ষা বিষয়ক কার্যাদি পরিচালনায় প্রয়োজনীয় পরামর্শ প্রদান ও সমন্বয়করণ; |
| ঙ) | মন্ত্রণালয়/ বিভাগসমূহের অভ্যন্তরীণ নিরীক্ষা সংক্রান্ত প্রতিবেদনের ওপর ভিত্তি করে অভ্যন্তরীণ নিরীক্ষা কার্যক্রম মনিটরিং ও বার্ষিক অগ্রগতি প্রতিবেদন প্রস্তুতকরণ; |
| চ) | মন্ত্রণালয়/ বিভাগের অভ্যন্তরীণ নিরীক্ষা কার্যক্রম বহিস্থ: মূল্যায়ন (External Assessment) এর ক্ষেত্রে এবং বিশেষজ্ঞ পুল (Co-sourcing Expertise Pool) গঠনের প্রস্তাবে মতামত প্রদান; |
| ছ) | সুশাসন প্রতিষ্ঠা, সরকারী সম্পদ ব্যবহারে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করার মাধ্যমে অভ্যন্তরীণ নিরীক্ষা কার্যক্রম উন্নয়নে কম্পট্রোলার এ্যান্ড অডিটর জেনারেল অফিসের (OCAG)-সাথে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি ও সমন্বয় সাধন; |
| জ) | ‘অভ্যন্তরীণ নিরীক্ষা অনুবিভাগ’ এর নিয়মিত সমন্বয় সভার আয়োজন; |
| ঝ) | উর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অন্যান্য দায়িত্ব পালন। |


