অভ্যন্তরীণ নিরীক্ষা-১ অধিশাখা
| অভ্যন্তরীণ নিরীক্ষা শাখা-২ | |
| ক) |
নিম্নোক্ত মন্ত্রণালয় ও বিভাগের অভ্যন্তরীণ নিরীক্ষা সম্পর্কিত কার্যাদি সম্পাদন:
১. জাতীয় সংসদ ২. নির্বাচন কমিশন সচিবালয় ৩. বাংলাদেশের মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয় 8. পরিকল্পনা বিভাগ ৫. পররাষ্ট্র মন্ত্রণালয় ৬. জননিরাপত্তা বিভাগ ৭. বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় ৮. মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ৯. সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ১০. পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ ১১. জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ ১২. ভূমি মন্ত্রণালয় ১৩. সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ ১৪ ডাক ও টেলিযোগাযোগ বিভাগ ১৫. দুর্নীতি দমন কমিশন |
| খ) | আওতাধীন মন্ত্রণালয় /বিভাগসমূহকে অভ্যন্তরীণ নিরীক্ষা বিষয়ক কার্যাদি পরিচালনার বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ ও মতামত প্রদান; |
| গ) | ‘অভ্যন্তরীণ নিরীক্ষা ইউনিট’ এর জনবলের জন্য ‘বেসিক প্রশিক্ষণসহ প্রয়োজনীয় মডেল প্রশিক্ষণ পরিকল্পনা’ গ্রহণ ও সমন্বয়করণ; |
| ঘ) | মন্ত্রণালয়/ বিভাগসমূহের অভ্যন্তরীণ নিরীক্ষা বিষয়ক কার্যাদি পরিচালনায় প্রয়োজনীয় পরামর্শ প্রদান ও সমন্বয়করণ; |
| ঙ) | মন্ত্রণালয়/ বিভাগসমূহের অভ্যন্তরীণ নিরীক্ষা সংক্রান্ত প্রতিবেদনের ওপর ভিত্তি করে অভ্যন্তরীণ নিরীক্ষা কার্যক্রম মনিটরিং ও বার্ষিক অগ্রগতি প্রতিবেদন প্রস্তুতকরণ; |
| চ) | ‘কেন্দ্রীয় অভ্যন্তরীণ নিরীক্ষা কমিটি’র নিয়মিত সভা আয়োজন এবং সার্বিক সহযোগিতা প্রদান; |
| ছ) | মন্ত্রণালয়/ বিভাগের অভ্যন্তরীণ নিরীক্ষা কার্যক্রম বহিস্থ: মূল্যায়ন (External Assessment) এর ক্ষেত্রে এবং বিশেষজ্ঞ পুল (Co-sourcing Expertise Pool) গঠনের প্রস্তাবে মতামত প্রদান; |
| জ) | আন্তর্জাতিক স্বীকৃত মান (Int’l IIA Standard) এবং সর্বোত্তম অনুশীলনের (Best Practice) ভিত্তিতে অভ্যন্তরীণ নিরীক্ষা পদ্ধতির উন্নয়ন এবং মন্ত্রণালয়/ বিভাগসমূহে প্রসার ঘটানোর উদ্যোগ; |
| ঝ) | সুশাসন প্রতিষ্ঠা, সরকারী সম্পদ ব্যবহারে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করার মাধ্যমে অভ্যন্তরীণ নিরীক্ষা কার্যক্রম উন্নয়নে কম্পট্রোলার এ্যান্ড অডিটর জেনারেল অফিসের (OCAG)-সাথে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি ও সমন্বয় সাধন; |
| ঞ) | উর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অন্যান্য দায়িত্ব পালন। |


